ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে বৃহস্পতিবার

ads

পাইপলাইন সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপ জনিত সমস্যা সমাধানে মুরাদপুর পোকার বাজার রোডের পাশে মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় থাকা গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের কাজ করা হবে। এজন্য এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।এ কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর জিয়া সরণি, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগ ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ads
ads
ads

Our Facebook Page